
শরীয়তপুরের নড়িয়া উপজেলার শুরেশ্বর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪টি বাল্কহেড জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় আটক করা হয় ১৭ জনকে। পরে বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করে নড়িয়া উপজেলা সহকারী ভূমি মোঃ পারভেজ ৪টি বাল্কহেডকে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা করে ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়।