
বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল চুক্তির বিষয়ে আদালতের রায় আসলেও, সহজে চুক্তি থেকে বের হওয়া যাবে না। তবে কমিটির মাধ্যমে অনিয়মগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবিরখান।
শুক্রবার বিকেলে নগরীর সার্কিট হাউজে বিভাগীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধি ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। এছাড়া দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি কালুর ঘাট সেতুর কাজ আগামী বছরের ফেব্রুয়ারীতে শুরু করার ঘোষণা ও নতুন করে ইস্টার্ন রিফাইনারি নির্মাণ করার ঘোষনা দেন তিনি। সভায় আসা বিভাগীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, বিদুৎ, সড়ক পরিবহন, রেলওয়ে এবং অপরিকল্পিতভাবে গড়ে ওঠা টানেল সহ ব বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয় নিয়েও কথা বলেন তারা।