
কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কে রেন্ট এ বাইক দুর্ঘটনায় ম্যাগরিন ডেনিয়েল পল (৪৯) নামে
এক অস্ট্রেলিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।
গত রাতে মেরিন ড্রাইভের ইনানী সোনার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসাইন জানান, প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। নিহত পল আন্তর্জাতিক একটি সংস্থায় কর্মরত ছিলেন এবং তিনি অস্ট্রেলিয়ার সিডনি শহরের বাসিন্দা বলে জানান ওসি।