বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ সাড়ে তিন পর পুনরায় চালু হলো ঢাকা-সিরাজগঞ্জ রুটের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস

 

দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঢাকা-সিরাজগঞ্জ রুটের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস।
শুক্রবার ভোর ৬ টায় শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পুনরায় ট্রেন চালু উপলক্ষে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ট্রেন চালুর আন্দোলনের সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রথম দিনেই ঢাকাগামী যাত্রী ছিলো চোখে পড়ার মত। আবারো বাজার স্টেশন থেকে সরাসরি ঢাকা যেতে পেরে উচ্ছসিত  সিরাজগঞ্জবাসী।