বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার ও আশুলিয়ায় বেশিরভাগ সড়কের ফুটপাত দখল করে দোকান বসিয়েছে একটি প্রভাবশালী মহল

 

সাভার ও আশুলিয়ায় বেশিরভাগ সড়কের ফুটপাত দখল করে দোকান বসিয়েছে একটি প্রভাবশালী মহল । এর ফলে কোথাও কোথাও যান চলাচল অসম্ভব হয়ে পড়েছে। মাত্র পাঁচ মিনিটের পথ অতিক্রম করতে সময় লাগছে আধাঘণ্টার ও বেশি।

সাভারের হেমায়েতপুর , সাভার বাসস্ট্যান্ড , থানা স্ট্যান্ড, গেন্ডাবাজার ,রেডিও কলোনি , আশুলিয়ার নবীনগর ,পল্লীবিদ্যুৎ , শ্রীপুরের সড়কের উভয় পাশের ফুটপাত দখল করে দোকান বসিয়েছে। এককালীন ২০ হাজার থেকে লাখ টাকা আদায় করছে একটি চক্র।ফুটপাতের একপাশে চৌকি বসিয়ে কাঁচাবাজার আরেক পাশে দড়ি টানিয়ে কাপড়ের পসরা সাজানো হয়েছে। আর মূল সড়কের ওপর ঝুড়ি ও ভ্যান বসিয়ে চলছে ফল বিক্রি। এর ফলে দূর্ভোগ পরতে হচ্ছে পথচারীদের ও চালকদের।

প্রশাসন বলছে, সড়কের ফুটপাত ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মিটিং হয়েছে।  অচিরেই এই সব ফুটপাত গুলোতে যৌথ বাহিনীর অভিযান চালানো হবে।