
সুফিবাদী আধ্যাত্মিক পুরুষ শাহ সুফি পাগল আব্দুল মান্নান শাহের ওরশ শরিফ প্রতিবছর পালন করে তার ভক্ত ও অনুসারীগণ। কিন্তু এ বছর ওরশ শরিফ পালন করতে দেবে না বলে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে একটি কুচক্রী মহল। এর প্রতিবাদে গানে গানে শান্তি সমাবেশ করে ওরশ শরিফ পালন করার দাবি জানিয়েছে পাগল আব্দুল মান্নান শাহের ভক্ত-অনুসারীগণ।