বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে হাসপাতালে ইমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডের উদ্বোধন।

 

শরীয়তপুরের ১০০শয্যা বিশিষ্ঠ সদর হাসপাতালে রোগেীদের উন্নত সেবা প্রদানের জন্য চাল করা হয়েছে ইমারজেন্সি অবজারভেশন ওয়ার্ড। আজ মঙ্গলবার সকাল থেকে প্রাথমিক ভাবে রোগীদের সেবা দান শুরু হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলন শরীয়তপুরের সিভিল সার্জন আবুল হাদী মোঃ শাহ পরান ইমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডের উদ্বোধন করেন। এর মাধ্যমে শরীয়তপুর জেলার মুমুর্ষ রোগীরা উন্নত সেবা পাবে।
শরীয়তপুর সদর হাসপাতালের আর এম ও ডাঃ আকরাম এলাহী জানান, ইমারজেন্সি অবজারভেশন ওয়ার্ড এ মুমুর্ষ রোগীরা প্রাথমিক ভাবে কয়েক ঘন্টা সেবা নিতে পারবে। পরবর্তীতে রোগীর অবস্থা অনুয়ায়ী তাকে অন্যত্র রেফার্ড করা হবে। গুরুতর রোগী ছাড়া অন্য কোন রোগীকে এ ওয়ার্ডে ভর্তি করা হবে না। জরুরী রোগীদের সকাল ৮ টা থেকে রাত ৮ টা পয়র্ন্ত চিকিৎসা সেবা পাবেন। শরীয়তপুর সদর হাসপাতালের তত্তাবধয়ক ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডাঃ আব্দুল্লাহ মোঃ শামীম, ডাঃ রফিকুল ইসলাম মামুন। এ সময় উপস্থিত ছিলেন, ডাঃ মফিজুর রহমান স্বপন, ডাঃ রাজেশ মজুমদার, ডাঃ কনক জ্যোতি মন্ডল, ডারোকসেনা বিনতে আকবর, ডাঃ রাশেদুল ইসলাম প্রমুখ।