বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে দু’বছর হিমাগারে পড়ে থাকা দুই ভারতীয়র মরদেহ অবশেষে সৎকার

দীর্ঘদিন শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে পড়ে থাকা দুই ভারতীয় নাগরিকের মরদেহ অবশেষে সৎকার করেছে কারা কর্তৃপক্ষ। বুধবার (২৯ জানুয়ারি) সকালে পৌরসভার মনোহরবাজার শ্মশানঘাটে মরদেহ দুটি সৎকার করা হয়। দুই বছরের অধিক সময় ধরে পড়ে থাকা মরদেহ দুটির রক্ষণাবেক্ষণে সরকারকে গুনতে হয়েছে প্রায় ২৪ লাখ টাকা।

ওই দুই ভারতীয় নাগরিক হলেন- সতেন্দ্র কুমার ও বাবুল সিং। এদের মধ্যে সতেন্দ্র কুমার হরিয়ানা রাজ্যের সাতুরা সুলতানপুর জেলার চেয়াপুর থানার চন্দ্রপালের ছেলে। আর বাবুল সিংয়ের বাড়ির কোনো ঠিকানা পাওয়া যায়নি।

শরীয়তপুর কারা কর্তৃপক্ষ জানায়, অনুপ্রবেশের দায়ে ২০২২ সালে ১৮ মে ভারতীয় নাগরিক বাবুল সিং ও ৮ অক্টোবর সত্যেন্দ্র কুমারকে পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে আটকের পর কারাগারে পাঠান আদালত। ২০২৩ সালের ১৮ জানুয়ারি সত্যেন্দ্র কুমার ও ১৫ এপ্রিল মারা যান বাবুল সিং। এরপর থেকেই মরদেহ দুটি সদর হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করা হয়।