
কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের জেলা শহরের বাসায় ভাঙচুরের পর আগুন দিয়েছে ছাত্র-জনতা।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকায় অবস্থিত এ বাসায় প্রথমে ভাঙচুর পরে আগুন দেওয়া হয়।
এর আগে সন্ধ্যা সাতটার দিকে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় বুলডেজার দিয়ে গুড়িয়ে দেওয়া শুরু হয়।
বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি চৌরাস্তা মোড়ে সৈয়দ নজরুল ইসলামসহ চার নেতার নামে স্থাপিত ম্যুরালটি এস্কেভেটর দিয়ে ভাঙচুর করা হয়।
এছাড়া, দুপুরেই কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সদর বাজার মোড়ে স্থাপিত সাবেক চার রাষ্ট্রপতির ম্যুরাল ভাঙচুর করে ছাত্র-জনতা। এসময় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেনের মার্কেটের ব্যবসায়ীরা ভাঙচুর ও লুটপাটের ভয়ে দোকান থেকে মালামাল সরিয়ে নেন।
অপরদিকে দুপুরের দিকে জেলার পাকুন্দিয়া উপজেলা পরিষদ এলাকায়
স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।