বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ বছরেও নির্মাণ হয়নি সেতু, ঝুঁকি নিয়ে কীর্তিনাশা নদী পার

 

নড়িয়া-জাজিরা সড়কের কীর্তিনাশা নদীতে ৮ বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি সেতুর। দুই দফায় ঠিকাদার পরিবর্তন করে সেতুটির নির্মাণ কাজ শেষ করতে পারেনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। পুরাতন সেতু ভেঙে ফেলায় ৭ মাস ধরে ওই সড়কে চলাচলকারিদের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার হতে হচ্ছে।