
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক.বলেন, “দেশে কোন মৃত ব্যক্তির ভোটে নয়, মানুষের ভোটেই সরকার গঠন হবে। ভোটের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক, সেই দলই ক্ষমতায় আসবে।”
আজ সেনবাগ পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত ZAF ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বর্তমান সরকার প্রধানকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, “সবাই যদি ডক্টর ইউনুসকে সহযোগিতা করেন, তাহলে দেশের গণতন্ত্র ফিরে আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশের গণতন্ত্র ফিরে এসেছে, গণতন্ত্র ফিরে আসবে ইনশাআল্লাহ।”