
শরীয়তপুর গোসাইরহাট উপজেলার জয়ন্তী নদীর পাড়ে মিলেছে অজ্ঞাত পরিচয়ের দুই লাশ। যার মধ্যে একজন নারী (৩)০একজন ছেলে শিশু (৪)। মঙ্গলবার সকালে উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের মশুরগাঁও গ্রামের জয়ন্তী নদী পাড় থেকে লাশ দুটি উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে মশুরগাঁও গ্রামের জয়ন্তী নদীর পাড়ে শিশু ও অজ্ঞাত নারীর লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারীর বয়স ৩০ বছর ও শিশুটির বয়স ৪ বছর বলে ধারণা করছে পুলিশ।
গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম বলেন, নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।