
কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে তাওহিদি জনতার বিক্ষোভএকাত্তরের মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা নিয়ে একটি টকশোতে সম্প্রতি কিশোরগঞ্জের কওমি মাদ্রাসা জামিয়াতুল ইমদাদিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা আতাহার আলী সম্পর্কে মন্তব্য করেছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। এই মন্তব্যকে কুরুচি ও কটূক্তিপূর্ণ দাবি করে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ওই প্রয়াত ইসলামপন্থী নেতার সমর্থকরা।