
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গাছ কাটা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় তার ছেলেও মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সোমবার নিহতের এক ভাই মামলা করেছেন বলে জানান নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা।
রোববার রাত ৮টার দিকে উপজেলার মোক্তারেরচর এলাকায় চেরাগ আলী বেপারী কান্দি এলাকা থেকে বাবা ও ছেলের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মকবুল হোসেন মোল্লা (৬৫) ওই এলাকার বাসিন্দা এবং মারা যাওয়া ছেলের নাম রুবেল মোল্লা (৩৩)। রুবেল হার্ট অ্যাটাক করে মারা যার বলে জানান স্বজনরা।
দুইজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে রুবেল রামদা দিয়ে তার বাবার মাথায় এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। পরে পালিয়ে যাওয়ার সময় বাড়ির পাশে ক্ষেতে পড়ে থাকা গাছের ডালের সঙ্গে রুবেলের লুঙ্গি আটকে যায়। এতে পড়ে গিয়ে সেখানেই মারা যান তিনি।
সোমবার দুপুরে নিহতের ভাই আনোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে রুবেলকে আসামি করে হত্যা মামলা করেছেন।
মুক্তারচর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মাইকেল হোসেন বলেন, “রুবেলের মা মারা যাওয়ার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই বাবা-ছেলের মধ্যে প্রায় ঝগড়া হত। কিছুদিন আগে রুবেল মালয়েশিয়া থেকে দেশে ফেরেন।