বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৩০ গ্রামে পালিত হলো ঈদ

 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ছয় উপজেলার অন্তত ৩০ গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করেছেন আজ।

রবিবার ( ৩০ মার্চ ) সকাল সাড়ে ৯টায় জেলার প্রধান ও বড় জামায়াত অনুষ্ঠিত হয় নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফ মাঠে। নামাজ শেষে শাহ্ সুরেশ্বরী (রা.) অনুসারীরা বিরানি, সেমাইসহ মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদ উদযাপন করেছেন।

সুরেশ্বরী দরবার শরীফ সূত্র জানায়, সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। তাই তাদের সঙ্গে মিল রেখে শরীয়তপুরে অন্তত ২০ হাজার মুসলমান শাহ্ সুরেশ্বরীর (উদযাপিত) অনুসারীরা ঈদুল ফিতর উদযাপন করেছেন।