
চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দোহাজারী হইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারগামী রিলাক্স পরিবহণের সঙ্গে চট্টগ্রামগামী যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মাইক্রোবাস আরোহীসহ সাতজনের মৃত্যু হয়। তিনজন আহত হন। নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশুও রয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।