বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় অভিযান চালিয়ে মাসুদ নামের এক সন্ত্রাসীকে বিদেশি পিস্তল ও গুলি সহ আটক করেছে র‍্যাব।

 

আশুলিয়ায় অভিযান চালিয়ে মাসুদ নামের এক সন্ত্রাসীকে বিদেশি পিস্তল ও গুলি সহ আটক করেছে র‍্যাব।

দুপুরে জামগড়ার ছয়তলা ষ্টার্ন হাউজিং এলাকর একটি তিনতলা ভবনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক মাসুদ মাসুদ পাবনা জেলার বেড়া থানার হাটুরিয়া গ্রামের হযরত আলীর ছেলে। তিনি সন্ত্রাসী কার্যক্রম করার জন্য নিজ হেফাজতে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র রেখেছিলেন।

র‍্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া ছয়তলা ষ্টার্ন হাউজিং এলাকায় তিনতলা ওই ভবনে অভিযান পরিচালনা করা হয়। এসময় কক্ষটি ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, দেশিও অস্ত্র ও বিদেশী খালি মদের বোতলসহ  তাকে মাসুদকে আটক করা হয়। সে একটি সঙ্ঘবদ্ধ অপরাধ চক্রের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।