বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে নানা আ‌য়োজ‌নে মহান মে দিবস পালিত

 

“শ্রমিক মালিক এক হয়ে-গড়বো এ দেশ নতুন করে” এই স্লোগানে শরীয়তপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় একটি শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
প‌রে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।