বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

 ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে—- উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া

ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ইশরাকের মেয়র হওয়া না হওয়ার সিদ্ধান্ত আমি একা নিচ্ছি না। এখানে সরকার কাজ করছে। আর সরকার যখন কাজ করে তখন ব্যক্তি হিসেবে করে না। ইশরাকের মেয়ার হওয়া নিয়ে আইনি জটিলতা আছে। বিষয়টি নিয়ে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। সেটা পেলে সিদ্ধান্ত নেব।

এর আগে, সাভারে আয়োজিত যুব সমাবেশ- ২০২৫ এ প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপদেষ্টা। সেখানে উদ্যোক্তা হওয়ার প্রতি জোর দেন তিনি। পরে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন উপদেষ্টা আসিফ।