
১০ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও ধর্মঘট পালন করছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। রোববার ২৫ মে ভোর ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে দুপুর ২টা পর্যন্ত।
ধর্মঘটের অংশ হিসেবে জেলার সকল পেট্রোল পাম্পে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি অয়েল ডিপো থেকেও তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। এর ফলে বন্ধ হয়ে গেছে ট্যাংকলরি চলাচল।