
জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন বর্তমান সরকারের মেয়াদ বাড়ানোতে জামায়াত সম্মত নয়, প্রধান উপদেষ্টা চাচ্ছেন তার দেয়া সময়ের মধ্যে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন। মেয়াদ বাড়ানো, করিডোর আর বন্দরের বিষয়ে জামায়াতের অবস্থান ক্লিয়ার।
রবিবার (২৫ মে) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সাথে মতবিনিময় শেষে তিনি এই মন্তব্য করে।
সভায় বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, জেলা আমীর এম শাহেদ আলী ও রাজধানীর পল্টন থানা আমীর শাহীন আহমদ খান প্রমুখ।