বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ভূমি মেলার উদ্বোধন

 

ভূমি মন্ত্রণালয় কর্তৃক জনবান্ধব ভূমি সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে আজ থেকে ২৫,২৬,২৭ মে তিন দিনব্যাপী মৌলভীবাজারে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যলয়ে ভৃমি মেলার উদ্বোধন করেন,জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ শাহীনা আক্তার,সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিনসহ জেলা প্রশাসক কর্যালয়ের কর্মকর্তা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অফিসারগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ,সেবা গ্রহীতা তথা সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।