বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধে ভাঙন, স্থানীয়দের মধ্যে আতঙ্ক

পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধে ভাঙন, স্থানীয়দের মধ্যে আতঙ্ক

পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধের ২০০ মিটারের মতো অংশ পদ্মায় ধসে পড়েছে। ভাঙনের হুমকিতে পড়েছে ৩টি গ্রামের অন্তত ৬০০ পরিবার। ভাঙনের আতঙ্কে এরই মধ্যে ২টি গ্রাম থেকে ১৩টি বসতঘর ও ২টি দোকানঘর সরিয়ে নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, এমন ভাঙনের কারণ পদ্মা নদীতে পানি ও স্রোত বৃদ্ধি পাওয়া।