বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকায় অন্তর্বর্তীন কালীন সরকারের দুই উপদেষ্টা

 

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকায় অন্তর্বর্তীন কালীন সরকারের দুই উপদেষ্টা ড. সালেহ উদ্দীন ও ফয়জুল কবির।

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীর ভাঙন কবলিত পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের নদীগর্ভে ধসে যাওয়া অংশসহ ভাঙনের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন, বর্তমান অন্তর্বর্তীন কালীন সরকারের দুই উপদেষ্টা ড. সালেহ উদ্দীন ও ফয়জুল কবির।

আজ বুধবার দুপুরে তারা পদ্মা সেতু থেকে নদীপথে ভাঙনের ক্ষতি গ্রস্থ এলাকা পরিদর্শন করেন। এসময় শরীয়তপুর জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে, তারা সাংবাদিকদের প্রশ্নের জবাবে, ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। পদ্মা নদীর স্থায়ী বাধ নির্মানে সরকারী যথাযথ সহায়তা প্রদান করা হবে। নদী ড্রেজিং করতে হলে তা সার্ভে করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপদেষ্টা গণ।

নদীতে অবৈধভাবে ড্রেজিং বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন শরীয়তপুরের জেলা প্রশাসককে।