বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্কহেডের ধাক্কায় দ্বিতীয় দফায় ভাঙল নির্মাণাধীন বেইলি সেতু

 

শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট বেইলি সেতু দ্বিতীয়বারের মতো বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে। ভেঙে পড়া অংশটি নিয়ে কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর বাল্কহেডটি নদীতে ডুবে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার সকালে উপজেলা সদরের বাজার সংলগ্ন কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট বেইলি সেতুতে এ ঘটনা ঘটে। এর আগে গত বছরের ২ অক্টোবর সেতুটি বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছিল।