
শরীয়তপুরের ভেদরগঞ্জে রুপা আক্তার (১৬) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কোড়ালতলি এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রুপা আক্তার একই ইউনিয়নের চর কোড়ালতলী এলাকার মান্নান ঢালীর মেয়ে।