বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব বদভ্যাসের কারণে একজন ব্যক্তি আজীবন দরিদ্রই থেকে যায়

মানুষ মূলত বদভ্যাসের কারণে নিজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে পারে না।

 

আপনি কোথায় জন্ম নিয়েছেন, তা আপনার ভাগ্য। কিন্তু আপনি কেমন জীবন যাপন করবেন, তা অনেকটাই আপনার নিয়ন্ত্রণে থাকে। মানুষ মূলত বদভ্যাসের কারণে নিজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে পারে না। কী সেসব বদভ্যাস? এর কতটি আপনার মধ্যে আছে? মিলিয়ে দেখুন।

মানুষ মূলত বদভ্যাসের কারণে নিজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে পারে না।

‘করব’—এই মনোভাব রাখা। যা কিছু আজ করে ফেলা সম্ভব, তা আগামীকালের জন্য ফেলে রাখা।

বছরের পর বছর অল্প বেতনের চাকরি করে যাওয়া। ভালো কিছুর জন্য আন্তরিকভাবে চেষ্টা না করা।

অন্যে আপনাকে নিয়ে কী ভাবছে, তাতে গুরুত্ব দেওয়া।

নিজের অবস্থার জন্য অন্যকে দোষারোপ করা।

আর্থিকভাবে সচ্ছল বা ধনী হওয়ার চেয়ে ‘বড়লোকি’ দেখানোয় বেশি মনোযোগী হওয়া।

‘পারফেক্ট কন্ডিশন’ বা অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করা। সাধারণত অপেক্ষা করতে করতেই জীবন কেটে যায়।

অভিযোগ করা।

অস্বস্তিকর বা চ্যালেঞ্জিং পরিস্থিতি এড়িয়ে চলা।

প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞা ভাঙা। বিশেষ করে সামর্থ্যের বাইরে প্রতিশ্রুতি দেওয়া।

একবার ব্যর্থ হওয়ার পর আর নতুন করে শুরু না করা।

পরচর্চা করা।

মধ্যমপন্থা অবলম্বন করা বা ‘সেফ গেম’ খেলা।

সারা দিন ব্যস্ত থাকা। কিন্তু কী কাজে? সেই ফলাফল কারও দৃষ্টিগোচর না হওয়া

বেশি কথা বলা, কম শোনা, কম কাজ করা।

অন্যে কী করছে, সেদিকে মনোযোগ দেওয়া।

ভুল থেকে শিক্ষা না নেওয়া। একই ভুল বারবার করা।

‘আমিই সঠিক’—এই মনোভাব পোষণ করা। অতিরিক্ত আত্মবিশ্বাস।