বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাজিরায় নারীকে বেঁধে রাখার ভিডিও ভাইরাল

 

শরীয়তপুর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের  গয়জদ্দিন আকন কান্দিতে প্রকাশ্য দিবালোকে মধ্যবয়সী নারীকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছেশরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের গয়জদ্দিন আকন কান্দিতে প্রকাশ্যে এক মধ্যবয়সী নারীকে বেআইনিভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি গয়জদ্দিন আকন কান্দি গ্রামের সিরাজুল মোল্লার স্ত্রী। শনিবার সকালে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে রাস্তার পাশে তাকে বেঁধে রাখে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। বিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় এক যুবতী মেয়ে ও নারীকে দড়ি দিয়ে বাঁধছেন রাস্তার পাশে। তার সামনে অনেক লোকজন ছিল। সাত্তার আকন নামে এক ব্যক্তি এ বেআইনি কাজের নেতৃত্ব দিয়েছে।