
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় ৪১৫ মিটার ড্রেন নির্মাণে অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত টিম।
অনিয়মের বিষয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার হলে ঢাকা থেকে আইইউজিআইপি প্রকল্পের দুই সদস্যের তদন্ত টিম শনিবার সরেজমিন পরিদর্শনে আসেন।
তদন্তে এসে টিমের সদস্যরা অনিয়মের প্রমাণ পান। এ বিষয়ে তারা প্রকল্প পরিচালকের বরাবর রিপোর্ট করবেন বলে জানিয়েছেন।
জানা যায়, সরকার, এডিবি ও এএফডির অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- এলজিইডির তত্ত্বাবধানে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে নড়িয়া পৌরসভায় চারটি রাস্তা ও দুইটি ড্রেন নির্মাণে প্রায় ৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।