বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পরিচয়পত্রের সেবা নির্বাচন কমিশনের অধিনে রাখার দাবিতে কিশোরগঞ্জে দিনব্যাপী কর্মবিরতি

 

জাতীয় পরিচয়পত্রের সেবা নির্বাচন কমিশনের অধিনে রাখার দাবিতে কিশোরগঞ্জে দিনব্যাপী কর্মবিরতি রেখে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা নির্বাচন কার্যালয়সহ সকল উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে কিশোরগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান ও মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। মানববন্ধনে অংশগ্রহণকারি সকল কর্মকর্তা ও কর্মচারিরা বিভিন্ন শ্লোগান ও প্লে-কার্ড হাতে নিয়ে তাদের দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, এ দাবি তাদের ন্যায্য দাবি। সুতরাং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যহত থাকবে।