
জাতীয় পরিচয়পত্রের সেবা নির্বাচন কমিশনের অধিনে রাখার দাবিতে কিশোরগঞ্জে দিনব্যাপী কর্মবিরতি রেখে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা নির্বাচন কার্যালয়সহ সকল উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে কিশোরগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান ও মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। মানববন্ধনে অংশগ্রহণকারি সকল কর্মকর্তা ও কর্মচারিরা বিভিন্ন শ্লোগান ও প্লে-কার্ড হাতে নিয়ে তাদের দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, এ দাবি তাদের ন্যায্য দাবি। সুতরাং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যহত থাকবে।